রাজধানীর কমলাপুরে গাড়িতে আগুন

a329রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ মাদক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘টিটি পাড়ায় একটি গাড়িতে আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাস, নাকি পিকআপ  তা এখনও জানা যায়নি।’